২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেজগাঁওয়ে ঠিকাদার খুন

রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরি বাজার এলাকায় শুক্রবার সন্ত্রাসীদের গুলিতে মাসুম ভূইয়া বাবলু (৪২) নামে এক ঠিকাদার খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2009, 10:21 AM

Updated : 26 Aug 2022, 12:21 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরি বাজার এলাকায় শুক্রবার সন্ত্রাসীদের গুলিতে মাসুম ভূইয়া বাবলু (৪২) নামে এক ঠিকাদার খুন হয়েছেন। তিনি বিএনপির স্থানীয় পর্যায়ের একজন নেতা বলে স্বজনরা জানিয়েছেন। পুলিশ জানায়, বাড়ি থেকে বেরিয়ে জুমার নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় বিজ্ঞান কলেজের কাছে মাসুমের ওপর গুলি চালানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, মাসুম মারা গেছেন। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা পুলিশ নিশ্চিত করতে পারেনি। তেজগাঁও থানার উপপরিদর্শক মুন্সী শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনার প্রত্যক্ষদর্শী হিসাবে কেউ মুখ খুলছে না। নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে এর কারণ খোঁজার চেষ্টা হচ্ছে।" মাসুমের ভগ্নিপতি দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাসুম বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট এবং স্থানীয় পর্যায়ের একজন নেতা ছিলেন। তিন ভাই ও চার বোনের মধ্যে মাসুম তৃতীয়। তার একটি তিন বছর বয়সী মেয়ে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৬০০ ঘ.