২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীসহ গ্রেপ্তার ৩

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে বুধবার তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2009, 04:18 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

কক্সবাজার, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে বুধবার তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের দু'জন হলেন ওই শিবিরের তালিকাভুক্ত রোহিঙ্গা শরণার্থী আবু তাহের (১৮) ও মোহাম্মদ রফিক (১৯)। অন্যজন হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার মোহাম্মদ আবদুস সালাম (৩২)। তাদের কাছ থেকে ৫০০ টাকার নোটের আকারে কাটা দেড় হাজার (১৫ বান্ডিল) সাদা কাগজ জব্দ করা হয়। উখিয়ার থানার উপ-পরিদর্শক শওকত আলম বলেন, বেলা ১১টার দিকে গোপন সংবাদ পেয়ে পুলিশ শিবিরের একটি ঘর থেকে তাদের গ্রেপ্তার করে। এরা জাল টাকা তৈরির সঙ্গে জড়িত থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১০ ঘ.