২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ'র গুলি, নিহত ২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বুধবার ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2009, 02:34 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বুধবার ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। নিহত একজনের নাম জানা গেলেও অপরজন এবং আহত দু'জনের পরিচয় জানাতে পারেনি বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। নিহত বাসেদ (২৫) হলেন উপজেলার দোভাগী গ্রামের মহসিন আলীর ছেলে। চাঁপাইনবাবগঞ্জের ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জায়েদ হোসেন বলেন, ভোর ৫টার দিকে পশ্চিমবঙ্গের সুকদেবপুর ক্যাম্পের বিএসএফ জওয়ানরা ৭৭ মেইন পিলার এলাকায় ভারত যাওয়ার সময় কয়েকজন গরু ব্যবসায়ীকে গুলি করে। এতে দুইজন ঘটনাস্থলে নিহত এবং দুইজন আহত হন। বিএসএফ হতাহতদের ভারতের ভেতরে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিডিআর একটি পত্র দিয়েছে বলে জানান ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর নজরুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৫ ঘ.