২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিমান্ড আদেশ শুনে আদালতে জ্ঞান হারালেন বিডিআর সদস্য

রিমান্ড আদেশ শুনে মঙ্গলবার আদালত প্রাঙ্গণে এক বিডিআর সদস্য সজ্ঞা হারিয়ে ফেলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2009, 05:22 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রিমান্ড আদেশ শুনে মঙ্গলবার আদালত প্রাঙ্গণে এক বিডিআর সদস্য সজ্ঞা হারিয়ে ফেলেন। বিডিআর হত্যা মামলার আসামি সিপাহী মাহমুদুল হাসানকে এদিন কারাগার থেকে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম গোলাম রব্বানীর আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত সংস্থা সিআইডি তাকে আট দিন জিজ্ঞাসাবাদের আবেদন করে। বিচারক সাত দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এরপর হাজতখানায় নেওয়ার সঙ্গে সঙ্গে মাহমুদুল সজ্ঞা হারিয়ে ফেলেন। পরে চিকিৎসার জন্য তাকে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। আদালত পুলিশের উপ-পরিদর্শক রতন শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুস্থ হওয়ার পর মাহমুদুলকে রিমান্ডে নেওয়া হবে। রতন শেখ বলেন, এর আগে প্রথম দফা রিমান্ডে নেওয়ার আদেশ শুনেও মাহমুদুল আদালতে অচেতন হয়ে পড়েন। মামলার তদন্ত কাজে বিঘ