২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সড়ক ও জনপথ (সওজ) এর জায়গা দখল নিয়ে মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজারে মঙ্গলবার বিকালে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে অর্র্ধশতাধিক আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2009, 04:41 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

মৌলভীবাজার, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক ও জনপথ (সওজ) এর জায়গা দখল নিয়ে মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজারে মঙ্গলবার বিকালে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে অর্র্ধশতাধিক আহত হয়েছেন। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের দু'দিকে কয়েক শ' যানবাহন আটকা পড়ে। আহতদের মধ্যে অন্তত ৪০ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আছেন- জয়নুল হোসেন (২৬), অরুণ কুমার (২০), রাজু আহমদ (২০), জিলাদ মিয়া (৩০), কয়েস মিয়া (১৮), নূর ইসলাম (২৫), মোমিন হক (২৫), ছমেদ মিয়া (১৮), জুনেদ মিয়া (২২), সোবহান মিয়া (২৫), মুহিত মিয়া (৩৫), হামদু মিয়া (৪৫), সঞ্জিত কর্মকার (২৫), খোরশেদ আলম (২০), টিপু (১৮), আরজান মিয়া (৩০), সোহেল মিয়া (২৫) ও মুকিত মিয়া (২৫)। বাকিদের নাম জানা যায়নি। সদর মডেল থানার ওসি অমূল্য কুমার চৌধুরী বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে সরকার বাজার বাসস্ট্যান্ডে সড়ক ও জনপথ বিভাগের একটি জায়গা দখল নিয়ে সোমবার রাত ১১টার দিকে চক গ্রামের হারুন মিয়ার সঙ্গে পাশের সাধুহাটি গ্রামের সোহাগ মিয়ার কথা কাটাকাটি হয়। এর জেরে মঙ্গলবার বিকাল ৫টার দিকে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এক ঘণ্টাব্যাপী সংঘর্ষের সময় দুপক্ষই লাঠিসোটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার এবং ইটপাটকেল নিক্ষেপ করে। ওসি জানান, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৩০ ঘ.