জামালপুর, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সভাকে কেন্দ্র করে সোমবার দুপুরে দুই গ্র"পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।
এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে তাদের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী বিএনপির কয়েকজন নেতাকর্মী জানান, ইসলামপুর কলেজে উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভা শুরু হলে দলের একাংশের নেতা-কমীরা বাধা দেয়।
এতে উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হালিম ও সাবেক সাংসদ সুলতান মাহমুদের গ্র"পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সভা পণ্ড হয়ে যায়।
তবে ইসলামপুর উপজেলা বিএনপির আহবায়ক এস এম আব্দুল হালিম সাংবাাদিকদের কাছে দাবি করেন, সভা যথারীতি হয়েছে। সভা শেষে কিছু 'বহিরাগত সন্ত্রাসীর' সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টার ঘটনা ঘটেছে।
ইসলামপুর থানার ওসি মামুনুর রশীদ জানান, বিএনপির সভাকে কেন্দ্র করে দুই গ্র"পের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে ঘটনার পর দলের অপর অংশের নেতা-কমীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩৪ ঘ.
bdnews24