২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা বিএনপির হরতাল প্রত্যাহার

খুলনায় অর্ধদিবস হরতালের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার এই হরতাল ডেকেছিল বিএনপির একাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2009, 03:03 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

খুলনা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনায় অর্ধদিবস হরতালের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার এই হরতাল ডেকেছিল বিএনপির একাংশ। জেলার বিভিন্ন উপজেলায় 'মনগড়া' কমিটি গঠনের প্রতিবাদে বিএনপির বিক্ষুব্ধ অংশটি কয়েকদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। সোমবার জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা আবুল কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হরতাল প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, স্থানীয় সাংসদ নজরুল ইসলাম মঞ্জুসহ দলের জ্যেষ্ঠ নেতাদের অনুরোধ, কমিটি পুনর্বিবেচনার আশ্বাস এবং বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার কারণে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দলীয় কার্যালয়ে আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন- রূপসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনির আহমেদ রানা, উপজেলার আইচগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মনিরুল হাসান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০১ ঘ.