মাদারীপুর, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি ফেরিঘাট এলাকা থেকে সোমবার সকালে লুট করা সিমেন্টসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে ফরিদপুর সদর উপজেলার কানাইপুরের একটি সিমেন্টের দোকানে ডাকাতি হয় বলে পুলিশ জানায়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ইলিয়াস মুন্সী (৩৫), বাবুল দালাল (৩৪) ও মনির বেপারী (৩২)।
শিবচর থানার ওসি এম এ জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতি করা ৪৮ বস্তা সিমেন্ট একটি ট্রাকে করে ঢাকায় নিয়ে যাচ্ছিল ওই তিন ব্যক্তি।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে এখনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭১৩ ঘ.
bdnews24