গাজীপুর, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে টঙ্গির আউচপাড়া এলাকায় বেঙ্গল মাঠ বস্তিতে রোববার দুপুরে আগুনে বেশ কয়েকটি বসত ঘর ও গুদাম পুড়ে গেছে।
প্রত্যক্ষর্শীর বরাত দিয়ে টঙ্গি দমকলের স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, দুপুর ১২টার দিকে ফারুক হোসেনের ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর তা পাশের ফারুক হোসেনের তুলার এবং বাহার উদ্দিনের কার্টনের গুদামে ছড়িয়ে পড়ে। এতে তিনটি গুদাম ও ১২টি বসত ঘর পুড়ে যায়।
দমকল কর্মীরা প্রায় তিনঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ছয় লাখ টাকা হতে পারে বলে দমকল কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪০ ঘ.
bdnews24