২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ১৪৪ ধারা জারি

পাশাপাশি স্থানে আওয়ামী লীগ ও বিএনপি কর্মসূচি দেওয়ায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2009, 05:39 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ঝিনাইদহ, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাশাপাশি স্থানে আওয়ামী লীগ ও বিএনপি কর্মসূচি দেওয়ায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে এ আদেশ রোববার সন্ধ্যায় মাইকে প্রচার করা হয়। হরিণাকুণ্ডু থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, সোমবার দুপরে পৌর কমিউনিটি সেন্টারে বিএনপি দ্বি বার্ষিক থানা সম্মেলন ডাকে। তারই পাশে একই সময়ে উপজেলা আওয়ামী লীগ ফজলে নূর তাপসের ওপর বোমা হামলার প্রতিবাদে সমাবেশ ডাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, একই স্থানে পাশাপাশি দু'টি রাজনৈতিক দল সভা ডাকায় আইনশৃংখলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩০ ঘ.