২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু হত্যাকারীদের মদতদাতাদের প্ররোচণায়ই নৌ-ধর্মঘট: নৌ মন্ত্রী

যারা বঙ্গবন্ধু হত্যাকারীদের মদদ দিয়েছে এবং এখনো দিচ্ছে তাদের প্ররোচণায়ই নৌ-ধর্মঘট চলছে বলে অভিযোগ করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2009, 05:34 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

মাদারীপুর, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যারা বঙ্গবন্ধু হত্যাকারীদের মদদ দিয়েছে এবং এখনো দিচ্ছে তাদের প্ররোচণায়ই নৌ-ধর্মঘট চলছে বলে অভিযোগ করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। নৈরাজ্য সৃষ্টির জন্য একটি 'বিশেষ মহল' তৎপর হয়ে উঠেছে দাবি করে তিনি বলেন, তারা তাদের রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করতেই এ ধর্মঘটের পেছনে মদদ দিচ্ছে। রোববার দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলায় ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। নতুন বেতন স্কেলসহ ২২ দফা দাবিতে শনিবার মধ্যরাত থেকে ধর্মঘট পালন করছে নৌযান শ্রমিক ফেডারেশন। শাজাহান খান বলেন, "বঙ্গবন্ধু হত্যার বিচার প্রক্রিয়ার সময় এ ধর্মঘট উদ্দেশ্যপ্রণোদিত। আমরা যখন আলোচনার মাধ্যমে নৌ-শ্রমিকদের সমস্যার সমাধান করতে চাচ্ছি, তখন জোর করে এ ধর্মঘট ডাকার পেছনে নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য আছে।" চলমান ধর্মঘটকে 'অবৈধ' আখ্যায়িত করে মন্ত্রী হুঁশিয়ার করে দিয়ে বলেন, "দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করা হলে সরকার তা সহ্য করবে না।" অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক শশী কুমার সিংহ, বিশ্ব খাদ্য সংস্থার গবেষক ড. শহিদুল ইসলাম, কৃষি স