২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় প্লট সংরক্ষিত রাখার আদেশ স্থগিত

তত্ত্বাবধায়ক সরকারের সময় বাতিল করা ১৩০টি প্লট সংরক্ষিত রেখে উত্তরা তৃতীয় পর্বে প্লট বরাদ্দ দিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2009, 11:15 AM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের সময় বাতিল করা ১৩০টি প্লট সংরক্ষিত রেখে উত্তরা তৃতীয় পর্বে প্লট বরাদ্দ দিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন সরকারের আবেদনে হাইকোর্টের রায় সাত দিনের জন্য স্থগিত করেন। সরকার পক্ষে শুনানি করেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম। তাকে সহায়তা করেন ডেপুটি অ্যার্টনি জেনারেল মো. সোহরাওয়ার্দী ও মোতাহার হোসেন সাজু। আদেশের পর মো. সোহরাওয়ার্দী সাংবাদিকদের এ তথ্য জানান। একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ৪ নভেম্বর রাজউককে উত্তরার ১৩০টি প্লট বরাদ্দ না দিতে নির্দেশ দেয় হাইকোর্ট। উত্তরা তৃতীয় পর্বে ওইদিন প্রায় ৩০০টির মতো প্লট বরাদ্দ দেয় সরকার। এ বছরের শুরুর দিকে মোখলেছুর রহমান, ফেরদৌসী আহমেদসহ ১৩০ ব্যক্তি রিট আবেদনটি করেন। ২০০৬ সালের ৬ অক্টোবর বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে উত্তরা তৃতীয় পর্বের প্লট বরাদ্দ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জিএনএ/১৭০৭ঘ.