ঢাকা নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিল থানার ওসি আরজু মিয়াকে বদলি করা হয়েছে।
'নিয়মিত বদলির অংশ হিসাবেই' তাকে বদলি করা হয়েছে বলে মতিঝিল অঞ্চলের উপ-পুলিশ কমিশনার খন্দকার মুহিদউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তবে কিছুদিন আগে মতিঝিলে আওয়ামী লীগ সাংসদ ফজলে নূর তাপসের গাড়ির ওপর বোমা হামলা হলে ওসি আরজু মিয়ার দায়িত্ব নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন ওঠে।
উপ-পুলিশ কমিশনার জানান, রিজার্ভ অফিস ইন্সপেক্টর (আরওআই) তোফাজ্জল হোসেনকে মতিঝিলের ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।
আরজু মিয়াকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/১৯১৪ঘ.
bdnews24