২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে নীলফামারীর একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2009, 01:41 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

নীলফামারী, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে নীলফামারীর একটি আদালত। বৃহস্পতিবার বিকেলে নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এম এ নূর মোহাম্মদ এই রায় দেন। রায় দেওয়ার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডিত মোহাম্মদ আলম (৩৬) সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ওয়াপদা নতুনহাট এলাকার আজিজার রহমানের ছেলে। অপর ছয় আসামি জয়নুল, নাজে খাতুন, পারুল, জোসনা, আছিয়া ও আজিজার রহমানকে বেকসুর খালাস দিয়েছে আদালত। মামলার বিবরণে জানা যায়, যৌতুক না পেয়ে আলম ১৯৯৯ সালের ২১ জুলাই রাতে স্ত্রী কুলসুম খাতুনকে পিটিয়ে হত্যা করেন। কুলসুমের মা সৈয়দপুরের সোনাখুলি সরকারপাড়া গ্রামের রশিদা খাতুন বাদি হয়ে সাতজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। তদন্তের পর পুলিশ ২০০০ সালের ৬ এপ্রিল তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি আইনজীবী (পিপি) আল মাসুদ আলাল। আসামিদের পক্ষে ছিলেন আলিমুদ্দীন বসুনিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৫ ঘ.