২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

ঠাকুরগাঁওয়ে বৃহস্পতিবার সকালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2009, 08:25 AM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ঠাকুরগাঁও, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ে বৃহস্পতিবার সকালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন ঠাকুরগাঁও শহরের আশরাফুল (২২) ও সাইফুল ইসলাম (১৭)। সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও-দিনাজপুর সড়কে ডোডাপাড়া ইক্ষু ক্রয় কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি সোহরার হোসেন জানিয়েছেন। তিনি বলেন, "খুলনা থেকে পঞ্চগড়গামী বিআরটিসি বাসের সঙ্গে দিনাজপুরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিন বাসযাত্রী নিহত এবং অপর ২০ জন আহত হন।" আহতদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে ঠাকুরগাঁওয়ের সঙ্গে দিনাজপুর, বগুড়া, রাজশাহী ও ঢাকার সড়ক যোগাযোগ ২ ঘণ্টা বন্ধ ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৪১০ ঘ.