মাদারীপুর, নভেম্বর ০৪ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলার বন্দর খোলা এলাকায় বুধবার দুপুরে ট্রাক চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে।
নিহত আলেম খান (৬২) বন্দর খোলা এলাকার বাসিন্দা।
শিবচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আসাদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর আড়াইটার দিকে রাস্তা পার হওয়ার সময় বৃদ্ধ আলেম খানকে একটি খালি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।
পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮২০ ঘ.
bdnews24