কুষ্টিয়া, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কুষ্টিয়া শহর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাসলিমা খান আঁখিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার রাতে কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সোমবার রাতে শহর মহিলা আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক তাসলিমা খান আঁখিসহ চারজনকে একটি একে-৪৭ রাইফেল, একটি শটগান, ৮২ রাউন্ড গুলি এবং পাঁচটি মোবাইল ফোনসেটসহ গ্রেপ্তার করা হয়।
তাদের সঙ্গে 'চরমপন্থী' গণ মুক্তিফৌজের যোগসূত্র আছে বলে দাবি করেছে পুলিশ।
কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহানারা বেগম স্বাক্ষরিত ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার জেলা মহিলা আওয়ামী লীগের কার্যালয়ে সভানেত্রী নুরজাহান মিনার সভাপতিত্বে এক জরুরি বৈঠক হয়। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাসলিমা খান আঁখিকে দল থেকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
শাহানারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আঁখি অস্ত্রসহ ধরা পড়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ
bdnews24