২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চম শ্রেণীতে বার্ষিক পরীক্ষার প্রয়োজন নেই

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার কারণে আলাদাভাবে পঞ্চম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2009, 04:17 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার কারণে আলাদাভাবে পঞ্চম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা হবে না। আগামী ২১, ২২ ও ২৪ নভেম্বর একযোগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক তথ্যবিবরণীতে একথা জানানো হয়। এতে দেশে ও দেশের বাইরে অবস্থানরত পরীক্ষার্থীদের উদ্দেশে বলা হয়, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়ার ফলে পঞ্চম শ্রেণীতে আলাদাভাবে কোনো বার্ষিক পরীক্ষা বা অন্য কোনো পরীক্ষা নেওয়ার প্রয়োজন নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/২২১১ঘ.