ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কথিত মানহানিকর খবর প্রকাশের অভিযোগে দৈনিক প্রথম আলো, যুগান্তর, সমকাল এবং মানবজমিনের বিরুদ্ধে ১শ' কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেছেন আওয়ামী লীগের সাংসদ গোলাম মাওলা রনি।
পটুয়াখালী-৩ (গলাচিপা) আসনের সাংসদ রনি মঙ্গলবার ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে বাদি হয়ে এ মামলা করেন। বিকেলে শুনানি গ্রহণ করে বিচারক এস এম সাইফুল ইসলাম বিবাদিদের তিন সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন।
মামলার ১১ বিবাদিরা হচ্ছেন- প্রথম আলোর সম্পাদক প্রকাশক মতিউর রহমান, যুগান্তরের সম্পাদক-প্রকাশক সালমা ইসলাম, নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম, বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহীন, সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার, প্রকাশক একে আজাদ, পটুয়াখালী জেলা প্রতিনিধি মুফতি সালাউদ্দিন, মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সম্পাদক-প্রকাশক মাহবুবা চৌধুরী, প্রতিবেদক আবু জাফর, জিয়া শাহীন।
ক্ষতিপূরণের এই মামলায় বাদি 'মানহানিকর সংবাদ' প্রকাশ থেকে বিরত থাকার জন্য বিবাদিদের বিরুদ্ধে অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদন করেন।
আরজিতে বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর প্রথম আলোয় "আবার গলাচিপা, মামলা দিয়ে কণ্ঠরোধ করা যায় না" শিরোনামে সম্পাদকীয়, যুগান্তরে গত ৩ অক্টোবরে "নয় মাসেই বিতর্কের শীর্ষে গলাচিপার সাংসদ রনি", ১১ অক্টোবরে সমকালে "রনি আ'লীগের নাকি অন্য দলের সাংসদ" ১৫ সেপ্টেম্বরে মানবজমিনে "পটুয়াখালীর ভাইয়া' তিন লাখ মানুষ জিম্মি" শিরোনামে খবর প্রকাশিত হয়।
আরজিতে বলা হয়, এ ধরনের মিথ্যা তথ্য দিয়ে ধারাবাহিক খবর প্রকাশে তিনি জনপ্রতিনিধি হিসেবে হেয় হয়েছেন। তার রাজনৈতিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ
bdnews24