২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ৬৬ বছর সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেপ্তার

মাদারীপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় ৬৬ বছর কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামি মঙ্গলবার রাজধানী থেকে গ্রেপ্তার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2009, 09:00 AM

Updated : 26 Aug 2022, 12:18 PM

মাদারীপুর, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় ৬৬ বছর কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামি মঙ্গলবার রাজধানী থেকে গ্রেপ্তার হয়েছে। দণ্ডপ্রাপ্ত নাসিরউদ্দিন (৩৮) শিবচর উপজেলার টেংরামারা ভাণ্ডারকান্দি গ্রামের বাদশা হাওলাদার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে মাদারীপুর থানা পুলিশ তাকে স্কয়ার হাসপাতাল থেকে গ্রেপ্তার করে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান শিবচর থানার ওসি এমএ জলিল। তিনি বলেন, "নাসিরউদ্দিন স্কয়ার হাসপাতালের এক চিকিৎসকের গাড়িচালকের কাজ করছিলেন। মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত অপহরণ ও ধর্ষণের দুই মামলায় ২০০৪ সালে তাকে ৬৬ বছরের দণ্ড দেয়।" নাসিরউদ্দিনের বিরুদ্ধে শিবচর থানায় আরও কয়েকটি মামলা রয়েছে বলেও জানান ওসি জলিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/১৪৫৬ ঘ.