ঢাকা নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনা পয়সায় সিনেমার টিকেট না পেয়ে দুটি গাড়ি ভাঙচুর করেছে ঢাকা কলেজের ছাত্ররা।
সোমবার রাত নটার দিকে কলেজের কাছে নিউমার্কেট এলাকায় বলাকা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
নিউমার্কেট থানার ওসি কামরুল জানান, রাত ৯টার দিকে ঢাকা কলেজের কয়েকজন বলাকা হলে সিনেমা দেখতে যায়। তারা বিনে পয়সায় সিনেমার টিকেট চাইলে কর্তৃপক্ষ তা না দিলে তর্ক বেধে যায়।
এরপরই ছাত্ররা উত্তেজিত হয়ে হলের সামনে দুটি গাড়ি ভাঙচুর করে।
তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসএইচ/২০৫৬ ঘ.
bdnews24