২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গিতে সংঘর্ষ তদন্তে সরকারের কমিটি, পুলিশের মামলা

টঙ্গিতে সংঘর্ষের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি করেছে সরকার। অন্যদিকে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা করেছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পোশাক মালিক, শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠকে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2009, 08:12 AM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টঙ্গিতে সংঘর্ষের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি করেছে সরকার। অন্যদিকে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা করেছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পোশাক মালিক, শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠকে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, শ্রম সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের ওই কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিজিএমইএ, বিকেএমইএ ও শ্রমিক প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে মন্ত্রী জানান। এদিকে সংঘর্ষের ঘটনায় শনিবার রাতেই পুলিশ বাদি হয়ে টঙ্গি থানায় একটি মামলা করেছে বলে থানার ওসি তপন চন্দ্র সিংহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। ওসি নিজেই মামলার বাদি হয়েছেন। ওসি বলেন, "পুলিশের কাজে বাধা দান, ভাংচুর, অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা ওই মামলায় অজ্ঞাত পরিচয়ের দুই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এছাড়া গ্রেপ্তার আটজনকেও ওই মামলায় আসামি করা হয়েছে।" তবে সংঘর্ষে নিহত হওয়ার ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি। রাজধানীর অদূরে টঙ্গিতে শনিবার নিপ্পন গার্মেন্টেসের শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এতে দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। শ্রমিকদের অভিযোগ, তাদের আরও বেশ কয়েকজন সহকর্মীকে হত্যার পর লাশ গুম করেছে পুলিশ। তবে সে অভিযোগ পুলিশের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমকে/এফএফ/এমআই/১৪০০ ঘ.