কিশোরগঞ্জ, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনতার অবরোধে কিশোরগঞ্জের কটিয়াদিতে রোববার সকালে আটকে পড়েছে চারটি ট্রেন। প্রস্তাবিত ভৈরব জেলায় অন্তর্ভুক্ত না করার দাবিতে আন্দোলন কর্মসূচি হিসেবে কটিয়াদিবাসী এ রেলপথ অবরোধ কর্মসূচির ডাক দেয়।
স্থানীয়রা জানায়, সকাল ৭টা থেকে কয়েকশ লোক কটিয়াদির মানিকখালী রেল স্টেশন অবরোধ করে রেখেছে।
কিশোরগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অবরোধের কারণে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ও ময়মনসিংহগামী লোকাল ট্রেন দুটি মানিকখালী স্টেশনে আটকা পড়েছে।
একই কারণে কিশোরগঞ্জ রেল স্টেশনে ভৈরবগামী ঈশাখা এক্সপ্রেস ও নীলগঞ্জ স্টেশনে চট্টগ্রাম মেইল ট্রেন দুটি আটকে রয়েছে।
সকাল সাড়ে ১১টা পর্যন্ত অবরোধ চলছিল। এর ফলে ভৈরব থেকে কিশোরগঞ্জের পথে রেল চলাচল পুরোপুরি বন্ধ হয়ে আছে।
এদিকে কিশোরগঞ্জ জেলার অখণ্ডতা রক্ষার দাবিতে জেলা সদরে দ্বিতীয় দিনের মতো কালো পতাকা উত্তোলন কর্মসূচি চলছে।
স
bdnews24