২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিপ্লব দীর্ঘজীবী হোক' শ্লোগান বদলে ফেলুন: দীপু মনি

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) 'বিপ্লব দীর্ঘজীবী হোক' শ্লোগানটি বদলের ফেলার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2009, 05:21 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) 'বিপ্লব দীর্ঘজীবী হোক' শ্লোগানটি বদলের ফেলার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। শনিবার জাসদ এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, "এখন মনে হয় এ শ্লোগানটি বদলে ফেলার সময় এসেছে। আর কতদিন আমরা বিপ্লব করবো।...দেশকে সামনের দিকে এগিয়ে নিতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।" অনুষ্ঠানের নির্ধারিত প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বদলে আলোচনায় যোগ দেন দীপু মনি। পররাষ্ট্রমন্ত্রী ডা.দীপু মনি ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ককে 'অতীতের যেকোন সময়ের তুলনায় ভাল' বলে উল্লেখ করেন। দীপু মনি বলেন, "প্রতিবেশী এ দুটি দেশের সঙ্গে বর্তমানে আমাদের সম্পর্ক অতীতের যেকোন সময়ের থেকে ভাল। কিন্তু কোন কোন মহল থেকে যুদ্ধ যুদ্ধ খেলা শুরুর মতো প্রচারণা চালানো হচ্ছে। এ ধরণের তৎপরতা বন্ধ করতে হবে।" স