২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে দুটি বোমা উদ্ধার

ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শনিবার সকালে দুটি বোমা উদ্ধার করেছে র‌্যাব। ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি নামের প্রতিষ্ঠানটির একটি কক্ষের ভেতর বোমা দুটি রাখা ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2009, 03:31 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ফরিদপুর, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শনিবার সকালে দুটি বোমা উদ্ধার করেছে র‌্যাব। ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি নামের প্রতিষ্ঠানটির একটি কক্ষের ভেতর বোমা দুটি রাখা ছিল। ফরিদপুর সদর থানার থানার ওসি নূরে আলম সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, সকাল সাড়ে সাতটার দিকে শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডা. মতিনূর রহমান বোমা দুটি দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে যায় এবং বোমার পাওয়ার বিষয়টি র‌্যাবকে জানায়। পরে র‌্যাব সদস্যরা বোমা দু'টি উদ্ধার করে। র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের উপঅধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট মঈনুল আলম জানান, লাল টেপ দিয়ে মোড়ানো বড় জর্দার কৌটা আকৃতির বোমা দু'টি র‌্যাব কার্যালয়ে পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে। তিনি জানান, বরিশাল র‌্যাবের বিস্ফোরক বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তারা পরীক্ষার পর বিস্তারিত বলা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৯ ঘ.