২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

চাঁদপুরে এক গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ। সদর উপজেলার শাহতলী এলাকায় মঙ্গলবার রাতে সালমা বেগম (২৮) নিহত হন। বুধবার সকালে পুলিশ তার স্বামী মাসুদকে (৩৫) আটক করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2009, 04:00 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

চাঁদপুর, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে এক গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ। সদর উপজেলার শাহতলী এলাকায় মঙ্গলবার রাতে সালমা বেগম (২৮) নিহত হন। বুধবার সকালে পুলিশ তার স্বামী মাসুদকে (৩৫) আটক করে। চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সালমার সঙ্গে পাঁচ বছর আগে রিক্সা চালক মাসুদের বিয়ে হয়। গত কয়েক মাস ধরে মাসুদ স্ত্রী সালমার বাবার কাছে টাকা চেয়ে আসছিল। টাকা দিতে না পারায় সালমার ওপর সে প্রায়ই নির্যাতন করত। মৃত্যুর সময় সালমা পাঁচ মাসের গর্ভবতী ছিলেন। তাদের সায়েম নামের আড়াই বছরের আরও একটি ছেলে রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২১২০ ঘ.