২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে চুরির চেষ্টার অভিযোগে দুই নিরাপত্তা কর্মী বরখাস্ত

চট্টগ্রাম বন্দরে গাড়ির শেড থেকে যন্ত্রাংশ চুরির চেষ্টার অভিযোগে মঙ্গলবার বন্দরের দুই নিরাপত্তা কর্মীকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2009, 04:17 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চট্টগ্রাম বন্দরে গাড়ির শেড থেকে যন্ত্রাংশ চুরির চেষ্টার অভিযোগে মঙ্গলবার বন্দরের দুই নিরাপত্তা কর্মীকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এরা হলেন- আব্দুস সাত্তার ও নুরুল আনোয়ার। বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতে এ দু'জন বন্দরের 'এবি' শেডে রাখা আমাদানি করা অনেকগুলো গাড়ির ব্যাটারি খুলে বাইরে নিয়ে যাওয়ার সময় নিরাপত্তা কর্মীর হাতে ধরা পড়েন। তিনি বলেন, চুরির উদ্দেশ্যে এ কাজ করছিল বলে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়। তাদের এখনও পুলিশে দেওয়া হয়নি। বিষয়টি তদন্ত করে পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বন্দর কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এমএসবি/২২১৫ ঘ.