২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

বিদেশ ফেরত শ্যালককে বিমানবন্দর থেকে আনতে গিয়ে সীতাকুণ্ডের ভাটিয়ারিতে ট্রাক চাপায় জামাল উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2009, 01:42 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিদেশ ফেরত শ্যালককে বিমানবন্দর থেকে আনতে গিয়ে সীতাকুণ্ডের ভাটিয়ারিতে ট্রাক চাপায় জামাল উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনায় বিদেশ ফেরত শ্যালক মো. বাহারও (৩৫) গুরুতর আহত হন। সীতাকুণ্ড মহাসড়ক পুলিশের সার্জেন্ট আমীর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে আটটার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারিতে এ দুর্ঘটনা ঘটে। তিনি আরো জানান, সন্দ্বীপ উপজেলার বাসিন্দা জামাল মধ্যপ্রাচ্য ফেরত শ্যালক বাহারকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে সিএনজি অটো রিকশা করে সীতাকুণ্ডের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীতমুখী একটি ট্রাক অটো রিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই জামাল মারা যান। গুরুতর আহত বাহারকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এসকে/১৯৪০ঘ.