রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশববিদ্যালয়ে (রাবি) সেমবার থেকে শুরু হয়েছে দু'দিনের লোকজ প্রদর্শনী মেলা।
বিশ্বদ্যিালয়ের সাংস্কৃতিক সংগঠন 'ফাটল'র আয়োজনে ক্যাম্পাসের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনে সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন প্রক্টর চৗধুরী মো. জাকারিয়া।
এ সময় সহকারী প্রক্টর মুসতাক আহমেদ, ফোকলোর বিভাগের শিক্ষক অধ্যাপক সাইফুদ্দিন চৌধুরী ও আবুল হাসনাত উপস্থিত ছিলেন।
মেলায় ঐতিহ্যবাহী বিভিন্ন লোকজ পণ্য, নানা শিল্পীর শিল্পকর্ম, শিল্পীর আঁকা গ্রামীণ দৃশ্য, গ্রামীণ নারীর নিত্য ব্যবহার্য প্র্রসাধন সামগ্রী, নাটকে ব্যবহৃত নানা ধরনের মুখোশ, কবি-সাহিত্যিকের প্রবন্ধ ও গল্পের নাম সম্বলিত পাণ্ডুলিপি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোরম দৃশ্যাবলীসহ নানা শিল্পকর্ম প্রদর্শিত হয়।
এ ছাড়া লোক সংগীত, বাঁশি ও ঢোল-তবলা বাজিয়ে দিনভর বাংলার ঐতিহ্যবাহী গান পরিবেশন করা হয়।
মেলায় শিক্ষক-শিক্ষার্থীসহ প্রচুর দর্শনার্থী সমাগম হয়।
মেলার সার্বিক তত্ত্বাবধানে থাকা ফাটল'র সদস্য রাবি শিক্ষার্থী তানভীর, ফাহদ, রিয়াজুল, আদনান, সোনিয়া ও তানজিম জানান, মঙ্গলবার সন্ধ্যায় উনসত্তরের গণ-অভ্যুত্থানে রাবি শিক্ষক শহীদ ড. শামসুজ্জোহার ওপর নির্মিত প্রামাণ্য চিত্র 'আলোর পথযাত্রী'র প্রিমিয়ার শো'র মধ্য দিয়ে মেলা শেষ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৪ ঘ.
bdnews24