নারায়ণগঞ্জ, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার ও জমিজমা নিয়ে বিরোধের জেরে সোমবার নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নয়াগাঁও গ্রামে প্রতিপক্ষের হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
এ সময় ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের সোনারগাঁও উপজেলা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে সোনারগাঁও থানার ওসি ইউনুছ আলী জানান, নয়াগাঁও গ্রামে চিটাগাং বিল্ডার্স নামের একটি কোম্পানির জমি ক্রয় বিক্রয় নিয়ে স্থানীয় আল হাক্কু ও বরকত গ্র"পের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল।
রোববার রাতে আল হাক্কু গ্র"পের কয়েকজনের সঙ্গে বরকত গ্র"পের দু'জনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আল হাক্কু গ্র"পের লোকজন প্রতিপক্ষের লোকদের মারধর করে।
এর জের ধরে সোমবার সকাল ১০টার দিকে হাক্কু তার ৫০/৬০ জনের দলবলসহ ছুরি, রামদা, লাঠিসোঠা নিয়ে বরকত গ্র"পের ২০/২৫ জনের বাড়িতে হামলা চালিয়ে টিভি, রিফ্রিজারেটরসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর এবং নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে।
হামলায় বরকত গ্র"পের মনির হোসেন, নূরনবী, শাহ আলম শানু, ফজলুল হক, লিটন, সাইদুল, আলম, সেলিনা, তাজিরুন, আল বাহার, মাসুদা, সুরিয়া, আয়েশা, হাসমত, মানিক, বরজাহান, মিজান, ইয়ানবিসহ ৩০ জন আহত হয়।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, হামলার ঘটনায় দু'টি অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়েছে।
পরে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সাংসদ আব্দুল্লাহ আল কায়সার ও উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন বিষয়টি মীমাংসার কথা বলে আটকদের ছাড়িয়ে নেন বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২২৭ ঘ.
bdnews24