২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫

এক মেয়েকে উত্যক্ত করা নিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার চৈতনকান্দা গ্রামে সোমবার সকালে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 04:26 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক মেয়েকে উত্যক্ত করা নিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার চৈতনকান্দা গ্রামে সোমবার সকালে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় দু'টি বসত ঘর ভাঙচুর হয়। এ ঘটনায় পুলিশ নাসির ও মাজেদা নামে দুজনকে গ্রেপ্তার করেছে। আহত সফিউদ্দিন (৩২), শাহ আলম (৩২), সালাম (৫০), জহিরুল (৩০), আলমগীর (৩০), ছগির (১৮), জমিলা বিবি (৩৫), এমদাদুল (২৩), ছমিরউদ্দিন (৫৫), হাফিজউদ্দিন (৪২), আনসার আলী (৩০), খাদিজা (১৫), আনোয়ার হোসেন (৩০), রওশন আলী (৩০) ও মালেক মিয়াকে (৩৪) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসীর বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, চৈতনকান্দা গ্রামে একটি মেয়েকে একই গ্রামের তার এক আত্মীয়ের ছেলে উত্যক্ত করত। সকাল ১০টার দিকে এ নিয়ে দু'পক্ষের মধ্যে কথাকাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হয়। এ সময় লাঠিসোটা, দা, বল্লম, টেটা, জুইত্যা নিয়ে একপক্ষ অন্যপক্ষের ওপর হামলা চালায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২২৪ ঘ.