ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশ থেকে জঙ্গি ও মৌলবাদীদের উচ্ছেদের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে অপরাজেয় বাংলার পাদদেশে অনুুষ্ঠিত সমাবেশে ছাত্রলীগ নেতারা এ দাবি জানান।
এর আগে তাদের একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন বলেন, "শিবির চট্টগ্রাম মেডিকেলে তাণ্ডব চালিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতৃত্ব দিচ্ছেন হিযবুত তাহরীরের। বিএনপি ষড়যন্ত্র করে এনসিটিবির গুদামে আগুন লাগিয়ে দিয়েছে। এভাবে দেশের শিক্ষাঙ্গন নিয়ে স্বাধীনতা বিরোধী, জঙ্গি ও তাদের দোসরদের একের পর এক ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।"
তিনি মন্তব্য করেন, "এদেরকে প্রতিহত করতে না পারলে স্বাধীনতার লক্ষ্য বাস্তবায়িত হবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২১২০ঘ.
bdnews24