২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে আদিবাসী নারীর লাশ উদ্ধার

রংপুরের মিঠাপুকুর উপজেলায় সোমবার দুপুরে এক আদিবাসী নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কারমো ওঁরাও (৪৫) উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দুলহাপুর গ্রামের বাসিন্দা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 12:51 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

রংপুর, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুরের মিঠাপুকুর উপজেলায় সোমবার দুপুরে এক আদিবাসী নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কারমো ওঁরাও (৪৫) উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দুলহাপুর গ্রামের বাসিন্দা। দুপুর সোয়া ১২ টার দিকে উপজেলার বেনুবন বৌদ্ধ বিহারের কাছে একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। মিঠাপুকুর থানার উপ পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার বেনুবন বৌদ্ধ বিহারে কঠিন চিবর দান অনুষ্ঠানে অংশ নিতে যান কারমো। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।" দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে। এসআই মামুন জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মিঠাপুকুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৮৪৮ ঘ.