২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিটফোর্ডে শিক্ষানবীশ চিকিৎসকদের কর্মবিরতি চলছে

সরকার সমর্থক ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষের জের ধরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) শিক্ষানবীশ চিকিৎসকরা সোমবারও কর্মবিরতি পালন করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 08:30 AM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সরকার সমর্থক ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষের জের ধরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) শিক্ষানবীশ চিকিৎসকরা সোমবারও কর্মবিরতি পালন করছে। রোববার বেলা ১১টায় বন্ধ হওয়া হাসপাতালের বহির্বিভাগ সোমবার সকাল ৮টায় খুলে দেওয়া হয়েছে। সলিমুল্লাহ মেডিকেল কলেজ শিক্ষানবীশ (ইন্টার্ন) চিকিৎসক পরিষদের সভাপতি সৈয়দ আশরাফুল ইসলাম রাজিব বলেন, "সাধারণ রোগীদের কথা ভেবে আমরা বহির্বিভাগ খুলে দিয়েছি। তবে সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা কাজে যোগ দিব না।" হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খাদেমুল ইনসান মো. ইকবাল এ ব্যাপারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাধারণত ইভিনিং এবং নাইট- এ দু'টি শিফট অনারারি ও ইন্টার্ন চিকিৎসকদের উপর নির্ভরশীল। তাদেরকে যেহেতু পাওয়া যাচ্ছে না। তাই রোগীদের সেবা যাতে ব্যহত না হয় সেজন্য সহকারী রেজিস্ট্রার, রেজিস্ট্রার, আবাসিক চিকিৎসক ও ইনডোর মেডিকেল অফিসারদেরকে নির্দেশ দেওয়া হয়েছে।" মিটফোর্ড হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে কোন শিক্ষানবীশ চিকিৎসক পাওয়া যায়নি। তবে ষষ্ঠতলার লেবার ওয়ার্ডে কয়েকজন অনারারি নারী চিকিৎসককে দেখা যায়। মহিলা ও শিশু ওয়ার্ডের চার নম্বর বেডে ভর্তি ফিরোজা বেগম (৬০) জানান, গত সাত দিন ধরে তিনি এই হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু গতকাল থেকে চিকিৎসা সেবা আগের মতো পাচ্ছেন না। ছাত্রাবাসে আধিপত্য বিস্তার নিয়ে শনিবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়। ওই সময় কলেজের প্রধান ছাত্রাবাসের ১৫-১৬টি কক্ষও ভাংচুর হয়। ওই সময় বেশ কয়েকজন নিরীহ ছাত্রও আহত হন বলে শিক্ষার্থীদের অভিযোগ। ঘটনার বিচার দাবিতে তারা রোববার ক্লাস বর্জন করে মিছিল-সমাবেশ করে। শনিবারের ঘটনার বিচার দাবিতে রোববার সকাল ১১টার দিকে একদল ছাত্র বহির্বিভাগে এসে চিকিৎসকদের তাদের কক্ষ থেকে বের করে দেয়। শিক্ষানবীশ (ইন্টার্ন) চিকিৎসক ও শিক্ষার্থী লাঞ্ছনার বিচার দাবিতে ইন্টার্ন চিকিৎসকরাও কর্মবিরতির ডাক দেয়। সংঘর্ষের ঘটনা তদন্তে