ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরমাণু শক্তি উৎপাদনে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে একটি খসড়া চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই খসড়া চুক্তির অধীনে দুই দেশের একটি যৌথ ওয়ার্কিং গ্র"প গঠন করা হবে বলে রোববার মস্কোতে বাংলাদেশের দূতাবাসের একটি বিবৃতিতে জানানো হয়।
এ বিষয়ে 'বিশেষজ্ঞ' পর্যায়ে সফর এবং বৈঠকের সময়সূচি জানাতে এ বছরের শেষ নাগাদ বাংলাদেশ সরকারকে প্রস্তাব দিতে হবে।
গত ২১ অক্টোবর বিজ্ঞান প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানের নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল "পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে" রাশিয়ার সঙ্গে খসড়া চুক্তি স্বাক্ষর করে।
রাশিয়া সরকারের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন রাশিয়ান স্টেট অ্যাটমিক এনার্জি করপোরেশনের (রসাটোম) পরিচালক মিখাল এন লিসেঙ্কো।
জাতীয় পারমাণবিক শক্তি প্রকল্প গড়ে তোলা বিষয়ে বিভিন্ন আলোচনায় বাংলাদেশকে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় একটি বৈধ কার্যপরিধি প্রণয়নের জন্য পরামর্শ দিয়েছে রাশিয়া।
বাংলাদেশের প্রতিনিধি দল পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র স্থাপনে রাশিয়ার সহযোগিতা কামনা করে এবং এ ব্যাপারে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস পায়।
রূপপুর পারমাণবিক কেন্দ্র স্থাপনে একটি চুক্তি স্বাক্ষরের ব্যাপারেও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।
প্রতিনিধি দল ইতোমধ্যেই বাংলা, ইংরেজি ও রুশ ভাষায় চুক্তির একটি খসড়া তৈরি এবং এর কৌশলগত দিকগুলো সংশোধনের কাজ শেষ করেছে। পরবর্তীতে দুই দেশের সুবিধাজনক সময়ে এই চুক্তি স্বাক্ষরিত হবে।
প্রতিনিধি দলটি রাশিয়ার সঙ্গে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও রসাটোমের মধ্যে মে মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি বাস্তবায়নের প্রায়োগিক দিকগুলো নিয়েও আলোচনা করে।
১৮ থেকে ২২ অক্টোবর মস্কোতে অবস্থানকালে বাংলাদেশ প্রতিনিধি দল বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করে। রসাটোমের মূল কার্যপ্রণালী সম্পর্কে তাদের জানানো হয়।
প্রতিনিধি দল কাতলিনাইস্কায়া পারমাণবিক শক্তি কেন্দ্র এবং 'অ্যানার্গোঅ্যাটম কনসার্ন'র দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র পরিদর্শন করে। অ্যানার্গোঅ্যাটম কনসার্ন এনপিপি'র সর্বাত্মক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত।
রাশিয়ার বাইরে পারমাণবিক শক্তি কেন্দ্রের প্রকৌশল, ক্রয়, স্থাপনা ও প্রকল্প ব্যবস্থাপনার (ইপিসিএম) সার্বিক দায়িত্বে নিয়োজিত রুশ প্রতিষ্ঠান 'অ্যাটোমস্ট্রয়এক্সপোর্ট' এর জেষ্ঠ্য ব্যবস্থাপকের সঙ্গেও বৈঠক করে প্রতিনিধি দলটি।
এই বৈঠকে এনপিপি'তে ব্যবহৃত তৃতীয় প্রজন্মের উন্নতমানের প্রযুক্তি সম্পর্কে জানানো হয়। এর সম্ভাব্য মেয়াদ ৬০ বছর যা আরও ২০ বছর পর্যন্ত বাড়ানো সম্ভব।
রাশিয়ান ফেডারেশনের সাবেক প্রধানমন্ত্রী এবং রসাটোমের মহাব্যবস্থাপক এসভি কিরিয়েঙ্কোর সঙ্গে বৈঠকে সা
bdnews24