২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ঢাকার চার নদীর জরিপ শেষ হলেই উচ্ছেদ অভিযান'

রাজধানীকে ঘিরে রাখা চারটি নদীর জরিপ শেষ হওয়ার পর অবৈধ স্থাপনা ও দখলদারদের উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2009, 04:04 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীকে ঘিরে রাখা চারটি নদীর জরিপ শেষ হওয়ার পর অবৈধ স্থাপনা ও দখলদারদের উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, "হাইকোর্টের নির্দেশ অনুযায়ী চারটি নদীর জরিপ কাজ চলছে। নভেম্বরের মধ্যে জরিপ কাজ শেষ হলে নদীতীরের অবৈধ স্থাপনা ও দখলদারদের চিহ্নিত করে উচ্ছেদ অভিযান চালানো হবে। সরকার এ বিষয়ে নীতিমালা চূড়ান্ত করেছে।" রোববার বিকেলে সোনারগাঁয়ের মেঘনাঘাটে অবস্থিত জাহাজ নির্মান ও রপ্তানিকারক প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড শিপওয়েজ লিমিটেড পরিদর্শনকালে এক আলোচনা সভায় মন্ত্রী এই কথা বলেন। তিনি বলেন, "নদী পথ স