নারায়ণগঞ্জ, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কামরানীরচর সংখ্যালঘু এলাকায় রোববার গভীর রাতে ছয়টি বাড়ির খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গ্রামবাসী টের পেয়ে আগুন নেভায়।
ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
তারা জানান, রাত ৩ টায় দুর্বৃত্তরা ছয় বাড়ির খড়ের গাদায় আগুন দেয়। দ্রুত আগুনের লেলিহান শিখা ২০/৩০ ফুট উপরে উঠে যায়।
আগুনে চন্দন দাস, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লোকনাথ দাস, সুভাষ দাস, সৎ রানী দাস, হারুজ মিয়ার খড়ের গাদা ও সুব্রত'র দইঞ্চার গাদা পুড়ে গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, আতঙ্ক সৃষ্টি করার জন্য খড়ের গাদায় আগুন লাগানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৪ ঘ.
bdnews24