২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী নির্যাতন কমাতে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহবান

রাষ্ট্র নারীর মৌলিক অধিকার নিশ্চিত করতে না পারায় দেশে নারীরা প্রতিনিয়ত নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছে বলে অভিমত দিয়েছে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম। রোববার জাতীয় প্রেসক্লাবে এক সম্মেলনে দেশে নারীর প্রতি সহিংসতা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ভূমিকা তুলে ধরেন ফোরামের নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2009, 12:46 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্র নারীর মৌলিক অধিকার নিশ্চিত করতে না পারায় দেশে নারীরা প্রতিনিয়ত নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছে বলে অভিমত দিয়েছে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম। রোববার জাতীয় প্রেসক্লাবে এক সম্মেলনে দেশে নারীর প্রতি সহিংসতা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ভূমিকা তুলে ধরেন ফোরামের নেতারা। দেশে ক্রমাগত বেড়ে চলা নারী নির্যাতনের মাত্রা কমাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ও সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান তারা। সংবাদ সম্মেলনে প্রতিরোধ ফোরামের সভাপ্রধান আনোয়ার হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন। বিভিন্ন স্থানে যৌতুকের কারণে গৃহবধূদের নির্যাতন ও মৃত্যুর সা