২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ছাত্র-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া, গাড়ি ভাঙচুর

এক ছাত্রকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় রোববার দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ডে সাভার কলেজের ছাত্ররা ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করে কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটার করে তাদের ছল্ফভঙ্গ করার চেষ্টা করলে ছাত্রদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2009, 12:17 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

সাভার, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এক ছাত্রকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় রোববার দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ডে সাভার কলেজের ছাত্ররা ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করে কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটার করে তাদের ছল্ফভঙ্গ করার চেষ্টা করলে ছাত্রদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হন। সাভার থানার ওসি নাসির উল্যাহ জানান, দুপুর ১২টার দিকে সাভার বাজার বাসষ্ট্যান্ডে হানিফ এন্টারপ্রাইজের টিকিট কাউন্টারের টিকেট বিক্রেতা এক ছাত্রকে ধাক্কা দিয়ে ফেলে দেন। ওই ছাত্র বিষয়টি সহপাঠিদের জানালে তারা এসে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে ৫/৬ টি গাড়ি ভাঙচুর করে। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে লাঠিচার্জ করে তাদের তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় ছাত্রদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওসি জানান, এতে অন্তত ১৫ ছাত্র আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহতদের নাম জানাতে পারেননি তিনি। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সাভার কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আলতাফ হোসেন খাজা। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। এদিকে সকাল সাড়ে ১০টার দিকে বিভিন্ন দাবিতে সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন জ্বালেশ্বর এলাকার 'কলেজ অব ফাইন্যান্স এন্ড ম্যানেজমেন্ট' নামের বেসরকারি কলেজের শতাধিক শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে কলেজের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পুলিশ এসে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান, আরিফুল ইসলামসহ অনেকেই জানান, কলেজের নামে রীতিমতো ব্যবসা খুলে বসায় কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা। তাদের অভিযোগ মোটা অংকের টাকা নিলেও মানসম্পন্ন শিক্ষার ব্যবস্থা নেই। ভর্তির আগে কলেজ কর্তৃপক্ষ বলেছিল, কম্পিউটার শেখার জন্য ল্যাব রয়েছে, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে পাঠদান, যাতায়াতের জন্য নিজস্ব পরিবহন, বিনোদনের জন্য খেলাধূলার ব্যবস্থা আছে। অথচ এগুলোর কিছুই নেই। কম্পিটার রুমে কয়েকটি কম্পিটার থাকলেও শিক্ষার্থীদের শেখানো হয় না। এয়াড়া কয়েকদিন পরপরই শিক্ষক বদলানো হয়। স