২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় দুই হাজার বোতল ফেনসিডিলসহ মাইক্রোবাস আটক

সাতক্ষীরা সদর উপজেলার গোপিনাথপুর এলাকা থেকে রোববার সকালে দুই হাজার ২৮ বোতল ফেনসিডিলসহ একটি মাইক্রোবাস আটক করেছে বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2009, 11:46 AM

Updated : 26 Aug 2022, 12:15 PM

সাতক্ষীরা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা সদর উপজেলার গোপিনাথপুর এলাকা থেকে রোববার সকালে দুই হাজার ২৮ বোতল ফেনসিডিলসহ একটি মাইক্রোবাস আটক করেছে বিডিআর। ৪১ রাইফেলস ব্যাটালিয়নের উপসহকারী পরিচালক (ডিএডি) মাহবুবুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাতক্ষীরা-যশোর সড়কের গোপিনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে সকাল ১০টার সময় একটি মাইক্রোবাসকে থামার সংকেত দেয় ঝাউডাঙ্গা ফাঁড়ির বিডিআর সদস্যরা। এ সময় চালক ও যাত্রীরা মাইক্রোবাসটি রেখে পালিয়ে যান। পরে মাইক্রোবাসটি তল্লাশি করে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। তিনি জানান, ভারত থেকে পাচার করা এসব ফেনসিডিল সীমান্ত এলাকা দিয়ে মাইক্রোবাসে করে ঢাকায় পাচার করা হচ্ছিল। এ ব্যাপারে বিডিআর'র নায়েক সুবেদার কদর উদ্দীন বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৪২ ঘ.