২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক নির্যাতন: র‌্যাব কর্মকর্তা আনিসুরকে প্রত্যাহার

ইংরেজী দৈনিক নিউ এইজ পত্রিকার সাংবাদিক এফ এম মাসুমকে নির্যাতন করার ঘটনায় ফ্লাইট লেফটেন্যান্ট আনিসুর রহমানকে র‌্যাব-১০ থেকে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2009, 10:56 AM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংরেজী দৈনিক নিউ এইজ পত্রিকার সাংবাদিক এফ এম মাসুমকে নির্যাতন করার ঘটনায় ফ্লাইট লেফটেন্যান্ট আনিসুর রহমানকে র‌্যাব-১০ থেকে প্রত্যাহার করা হয়েছে। র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক আবুল কালাম আজাদ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আনিসুর রহমানকে র‌্যাব প্রধান কার্যালয়ে আনা হয়েছে। পরবর্তীতে তাকে বিমান বাহিনীতে ফেরত পাঠানো হবে।" গত ২২ অক্টোবর আনিসুর রহমানসহ র‌্যাব ১০ এর একটি দল মাসুমকে তার যাত্রাবাড়ীর ভাড়া বাসা থেকে তুলে নিয়ে নির্যাতন করে। নির্যাতনে গুরুতর আহত মাসুম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/জিএনএ/১৬৫৫ ঘ.