পিরোজপুর, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরে শনিবার রাতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বরিশাল প্রতিনিধি জানান, নিহত ব্যক্তি হলেন- আলমগীর শেখ (৩৮)। তার বাড়ি সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের বরজালা গ্রামে।
পিরোজপুর সদর থানার ওসি গাজী মো. ইব্রাহীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১০টার দিকে আলমগীর বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি এলে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে উপুর্যপরি কুপিয়ে তাকে মারাত্মক জখম করে।
আলমগীরের চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত আলমগীর আন্তঃজেলা ডাকাত দলের সদস্য দাবি করে ওসি ইব্রাহীম জানান, তার বিরুদ্ধে একটি হত্যা এবং দুটি ডাকাতির মামলাসহ একাধিক চুরির মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬২১ ঘ.
bdnews24