২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিটফোর্ডে ছাত্রলীগের দুইগ্রুপে সংঘর্ষ আহত ২০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে (মিটফোর্ড) শনিবার ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। সাইদ-শুভ-আরবি এবং জাভেদ-পল গ্রুপের মধ্যে রাত সোয়া ৯টার দিকে কলেজের আলাউদ্দিন হোস্টেলে এ সংঘর্ষ শুরু হয়। পরে সংঘর্ষ কলেজের 'প্রধান ছাত্রাবাসে' ছড়িয়ে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2009, 05:56 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে (মিটফোর্ড) শনিবার ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। সাইদ-শুভ-আরবি এবং জাভেদ-পল গ্রুপের মধ্যে রাত সোয়া ৯টার দিকে কলেজের আলাউদ্দিন হোস্টেলে এ সংঘর্ষ শুরু হয়। পরে সংঘর্ষ কলেজের 'প্রধান ছাত্রাবাসে' ছড়িয়ে পড়ে। ছাত্রাবাসের ১৫-১৬টি কক্ষে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনার পর সাধারণ ছাত্রদের অনেকেই ছাত্রাবাস ছাড়তে শুরু করেন। আহতদের মধ্যে আট জনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছে