২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কারখানা ভাঙচুর: গ্রেপ্তারকৃতরা একদিনের রিমান্ডে

গাজীপুর সদর উপজেলার জিরানী বাজারে রেডিয়্যাল ইন্টারন্যাশনাল লিমিটেড নামের পোশাক কারখানায় ভাঙচুর এবং পুলিশ-শ্রমিক সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার করা ১৯ শ্রমিককে জিজ্ঞাসাবাদ করতে একদিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2009, 02:05 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

গাজীপুর, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুর সদর উপজেলার জিরানী বাজারে রেডিয়্যাল ইন্টারন্যাশনাল লিমিটেড নামের পোশাক কারখানায় ভাঙচুর এবং পুলিশ-শ্রমিক সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার করা ১৯ শ্রমিককে জিজ্ঞাসাবাদ করতে একদিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার শুনানি শেষে গাজীপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম মো. সাইফুর ইসলাম একদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম। বুধবার পাঁচদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন জানায় পুলিশ। রেডিয়্যাল কারখানার ভেতরে শ্রমিকদের মোবাইল ফোন নিয়ে যাওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ, ভাঙচুর, পুলিশ