২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের কার্যনির্বাহী সংসদের জরুরি বৈঠক

সাংসদ ফজলে নূর তাপসের ওপর বোমা হামলার পর জরুরি বৈঠকে বসছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2009, 08:29 AM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংসদ ফজলে নূর তাপসের ওপর বোমা হামলার পর জরুরি বৈঠকে বসছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ। বৃহস্পতিবার বিকাল ৩টায় ধানমণ্ডিতে দলীয় প্রধানের রাজনৈতিক কার্যালয়ে এ সভা হবে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে এ বৈঠকে সভাপতিত্ব করবেন ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরী। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বৈঠকের বিষয়টি জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আট দিনের সরকারি সফরে এখন সুইডেনে রয়েছেন। তার ভাতিজা ফজলে নূর তাপসের ওপর বুধবার রাতে বোমা হামলা হয়। তিনি বেঁচে গেলেও এতে আহত হন ১৩ জন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাপসের বাবা শেখ ফজলুল হক মনি এবং মা আরজু মনিকেও হত্যা করা হয়। শেখ মনি বঙ্গবন্ধুর ভাগ্নে। সুপ্রিম কোর্টে বঙ্গবন্ধু মামলার আপিল শুনানি চলছে। বঙ্গবন্ধু পরিবারের সদস্য ব্যারিস্টার তাপস ওই মামলায় রাষ্ট্রপক্ষের একজন কৌঁসুলি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৪১৫ ঘ.