ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার দলীয় সাংসদ শেখ ফজলে নূর তাপসের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।
বুধবার রাতে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
এছাড়া যুবলীগ বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে সংগঠনের কার্যালয়ের সামনে আলাদা সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছে।
বুধবার রাত সাড়ে আটটার দিকে মতিঝিলে আওয়ামী লীগের সাংসদ শেখ ফজলে নূর তাপসের গাড়িতে বোমা হামলা হয়। এ ঘটনায় ১৩ জন আহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএউএম/এএনএস/এসএইচ/০০৩৫ ঘ
bdnews24