২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদরঘাটে হকার্স মার্কেটে আগুন

রাজধানীর সদরঘাটে সিটি করপোরেশন হকার্স মার্কেটে বুধবার রাতে আগুন লেগে বেশ কিছু সংখ্যক দোকান পুুড়ে গেছে। দমকল বাহিনীর সদর দপ্তর থেকে জানানো হয়েছে, রাত সাড়ে নয়টার দিকে কোতোয়ালী থানার সদরঘাট ভিআইপি নৌ টার্মিনালের কাছে হকার্স মার্কেটের ভিতর আগুন ধরে যায়। সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2009, 06:27 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর সদরঘাটে সিটি করপোরেশন হকার্স মার্কেটে বুধবার রাতে আগুন লেগে বেশ কিছু সংখ্যক দোকান পুুড়ে গেছে। দমকল বাহিনীর সদর দপ্তর থেকে জানানো হয়েছে, রাত সাড়ে নয়টার দিকে কোতোয়ালী থানার সদরঘাট ভিআইপি নৌ টার্মিনালের কাছে হকার্স মার্কেটের ভিতর আগুন ধরে যায়। সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। রাত পৌনে ১২টা পর্যন্ত সেখান থেকে পুড়ে যাওয়া জিনিসপত্র বের করে দমকল কর্মীরা। আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। সদরঘাট, পোস্তগোলা ও সদরদপ্তর থেকে আটটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সদরঘাট পুলিশ ফাঁড়ির কর্মকর্তা উপ-পরিদর্শক মাহাবুবুর রহমান জানান, সাড়ে ৯টার দিকে আগুন লাগে। সোয়া ১০টার দিকে নিভিয়ে ফেলা হয়েছে। শাহজাহান নামে মার্কেটের এক ব্যবসায়ী জানান, ঢাকা সিটি করপোরেশনের মার্কেটটিতে পাঁচশ'য়ের মতো ছোট ছোট টিনের দোকান রয়েছে। এখানে গার্মেন্টসের সুতা, থান কাপড়, শিশুদের কম্বল, ফিতা, জিপার ও বোতাম বিক্রি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/এসএইচ/০০২০ঘ.