২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালু হলো দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সেবা-ওয়াইম্যাক্স

আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে চালু হলো দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সেবা-ওয়াইম্যাক্স। 'অজের ওয়ারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ লিমিটেড' বুধবার থেকে রাজধানীতে "কিউবি" নামে প্রথমবারের মতো এই বহুল প্রতীক্ষিত সেবাটি চালু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2009, 05:41 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে চালু হলো দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সেবা-ওয়াইম্যাক্স। 'অজের ওয়ারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ লিমিটেড' বুধবার থেকে রাজধানীতে "কিউবি" নামে প্রথমবারের মতো এই বহুল প্রতীক্ষিত সেবাটি চালু করেছে। আপাতত গুলশান, বনানী, বারিধারা, মীরপুর ও উত্তরার কয়েকটি এলাকায় এই তারবিহীন সেবা পাওয়া যাবে। ১ নভেম্বর থেকে ধানমন্ডি ও মতিঝিল এলাকায় এবং সামনের বছর জানুয়ারির মধ্যে দেশের সবগুলো বিভাগীয় শহরে সেবাটি চালু করা হবে বলে জানিয়েছে অজের কতৃপক্ষ। বুধবার গুলশানে অজেরের 'কিউবি ফ্ল্যাগশিপ স্টোর'-এ আনুষ্ঠানিকভাবে কেক কেটে তাদের ওয়াইম্যাক্স সেবার উদ্বোধন করা হয়। এ সময় অজের বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা জরি মবস, পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ ও নাজমুল হাসান এবং চীফ মার্কেটিং অফিসার রাসেল টি আহমেদ উপস্থিত ছিলেন। রাসেল টি আহমেদ সাংবাদিকদের বলেন, "মূলত তিনটি ভিত্তির ওপর অজের কাজ করছে । এগুলো হল- দ্রুততাই আনন্দ, নির্বিঘ