২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে হেরোইন রাখার দায়ে একজনের যাবজ্জীবন

হেরোইন রাখার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিলেটের একটি আদালত। এ ছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2009, 01:58 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

সিলেট, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হেরোইন রাখার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিলেটের একটি আদালত। এ ছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিশেষ ট্রাইব্যুনালের বিচারক বেলায়েত উল্লাহ এ রায় দেন। দণ্ডিত মুসলিম মিয়া (২৪) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোপালপুর গ্রামের মোহন মিয়ার ছেলে। মামলার অপর আসামি জুয়েল মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়। মামলার নথি থেকে জানা যায়, ২০০৫ সালের ২৫ ফেব্র"য়ারি সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ দল দক্ষিণ সুরমার ভার্থখলার লালু সরদারের বাড়ি থেকে মুসলিম মিয়া ও লালু সরদারের ছেলে জুয়েল মিয়াকে (২২) আটক করে। এ সময় জুয়েল মিয়ার বসত ঘর থেকে আনুমানিক দেড় লাখ টাকা মূল্যের ৩৯০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট সদর পূর্ব সার্কেলের পরিদর্শক বিমল চন্দ্র বিশ্বাস বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। ২০০৬ সালের ১৮ অক্টোবর মামলার অভিযোগ গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪০ ঘ.