২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ভাঙচুর

মোবাইল ফোন কারখানা ভেতর নিয়ে যাওয়া নিয়ে শ্রমিককে মারধরের ঘটনায় মঙ্গলবার দুপুরে গাজীপুর সদরের জিরানী এলাকায় একটি পোশাক কারখানায় ভাঙচুর হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2009, 04:48 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

গাজীপুর, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মোবাইল ফোন কারখানা ভেতর নিয়ে যাওয়া নিয়ে শ্রমিককে মারধরের ঘটনায় মঙ্গলবার দুপুরে গাজীপুর সদরের জিরানী এলাকায় একটি পোশাক কারখানায় ভাঙচুর হয়েছে। ভাঙচুরের পর শ্রমিকরা রাস্তায় নেমে আসে এবং প্রায় ২০ মিনিট নবীনগর-কালিয়াকৈর সড়ক অবরোধ করে রাখে। পুলিশ তাদের সরাতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। এ ঘটনায় তিন পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পুলিশ কনস্টেবল লিয়াকতকে (৫০) রাজধানীর পঙ্গু হাসপাতালে এবং হারিসকে (৪৬) গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপ-পরিদর্শক (এসআই) হাবিবকে (৩৬) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দোলোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে চলছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড নামের পোশাক কারখানার ভেতেরে শ্রমিকদের মোবাইল ফোন নিয়ে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। সোমবার একজন শ্রমিক মোবাইল ফোন নিয়ে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা বাধা দেয়। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে নিরাপত্তাকর্মীরা শ্রমিকদের মারধর করেন। এর জেরে মঙ্গলবার সকালে শ্রমিকরা কারখানায় গিয়ে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে তারা কারখানার জানলার কাচ, কম্পিউটার, আসবাবপত্র ভাঙচুর শুরু করে। পরে রাস্তায় নেমে আসে এবং প্রায় ২০ মিনিট নবীনগর-কালিয়াকৈর সড়ক অবরোধ করে রাখে। এসআই দোলোয়ার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতে নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪৪ ঘ.